ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আগামী ১৪-১৬ সেপ্টেম্বর বিএনপির নির্বাহী কমিটির সভা

আগামী ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় নেতাদের পৃথক ধারাবাহিক সভা অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।রোববার (১২ সেপ্টেম্বর) বিএনপির সাংগঠনিক সম্পাদক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইমরান সালেহ প্রিন্সের মাধ্যমে দলীয় চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির নির্ধারিত সদস্যরাও সভাসমূহে উপস্থিত থাকবেন।

 

সভাসমূহ প্রতিদিন বিকেল সাড়ে তিনটায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

 

আগামী ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্যরা সভা করবেন। ১৫ সেপ্টেম্বর বুধবার বিকেল সাড়ে তিনটায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকসহ সম্পাদকদের সভা এবং ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত হবে।


দলীয় নেতাদের জন্য নির্ধারিত সভায় যথা সময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।  














































































সুত্রঃ সময় নিউজ

ads
ads
ads

Our Facebook Page

↑